
দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানান, গত (২৮ জুলাই) মঙ্গলবার দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ২৩টি করোনাভাইরাসের নমুনা পাঠানো হয়। বুধবার সন্ধ্যায় ২৩টি নমুনার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ১১টি নমুনা পজিটিভ এসেছে।
তিনি আরও জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের সাথে নিয়মিত খোঁজ-খবর রাখা হচ্ছে। বিরামপুর উপজেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৮৪ জন, সুস্থ হয়েছেন ১০৬ জন এবং মারা গেছেন ৩ জন।
পি




